একনজরে
গণপিটুনিতে নিহতবগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর শেখপাড়া গ্রামের হাফিজার রহমানের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে একদল চোর হানা দেয়। বিষয়টি বুঝতে পেরে বাড়িতে থাকা লোকজন চিৎকার শুরু করে। এতে সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন ছুটে আসে। পালিয়ে যাওয়ার সময় হারুন-উর-রশীদ (৩৫) নামের এক চোর ধরা পড়েন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হারুন পাশের কাহালু উপজেলার কালাই দিদামগাড়া গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিচারা বিতরণরাজশাহীর বাগমারার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয়প্রতিষ্ঠানে বিনামূল্যে ১০ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার রামরামা বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। এর আগে তিনি ওই বিদ্যালয়ের মাঠে কয়েকটি গাছের চারা রোপণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানেরা চারা গ্রহণ করেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিসাংসদের দাবিজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার খাস খতিয়ানভুক্ত খাসপুকুর নীতিমালা অনুযায়ী ইজারা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা। তিনি অভিযোগ করেন, নীতিমালা অনুসরণ না করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পুকুরগুলো ইজারা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। জেলার খাসপুকুরগুলো নীতিমালা অনুসরণ করে ইজারা দেওয়া হলে সরকার ১০ কোটি টাকার রাজস্ব আয় করবে বলে তিনি মন্তব্য করেন। জয়পুরহাট প্রতিনিধিটেম্পোর ধাক্কায় মৃত্যুকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী-গচিহাটা সড়কের লক্ষ্মীগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি টেম্পোর ধাক্কায় আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাটী গ্রামে। তাঁর বাবার নাম আমির উদ্দিন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তারকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের খাইরুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ও আশপাশে বিভিন্ন জাতের নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আসছেন। উঠতি বয়সের তরুণেরা মোটরসাইকেল নিয়ে ওই স্থানে নেশাজাতীয় দ্রব্য কিনতে আসত। বিষয়টি এলাকাবাসী থানায় জানালে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ খাইরুলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে এসআই সিরাজুল ইসলাম মামলা করেছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি