একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগবন্দর উপজেলার নবীগঞ্জ উইলসন রোড এলাকায় শুক্রবার বিকেলে কিশোরী এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ধর্ষণের শিকার ওই গৃহপরিচারিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক রফিকুল ইসলাম পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ ব্যাপারে ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিযুবকের লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রাম থেকে গত শুক্রবার অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিনা মূল্যে স্বাস্থ্যসেবা সুনামগঞ্জে গতকাল শনিবার শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। জেলার ব্যাপ্টিস্ট মিড মিশন হাসপাতালের চিকিৎসকেরা এই চিকিৎসাসেবা দেন। সংস্কৃতি সংগঠক প্রদীপ পাল নিতাই ও অনিসিমাস চৌধুরীর উদ্যোগে সুনামগঞ্জ শহরের মমিনুল মউজদীন আদর্শ শিশু শিক্ষানিকেতনে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। ব্যাপ্টিস্ট মিড মিশন হাসপাতালের পরিচালক মাসাসি তমিউকা রোগীদের ব্যবস্থাপত্র দেন। আয়োজকেরা জানান, কারও অস্ত্রোপচারের প্রয়োজন হলে বিনা মূল্যে সে ব্যবস্থা করা হবে। সুনামগঞ্জ প্রতিনিধিরিজেন্ট বোর্ডের সভাপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮তম সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বোর্ডের সাংসদ শওকত মোমেন শাহজাহান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আতোয়ার রহমান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার, হারুনর রশীদ, মোস্তফা জামান, রবিউল হক, হারুন-অর-রশীদ হাওলাদার প্রমুখ। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাবনজ সম্পদ রক্ষায়চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি অঞ্চল থেকে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী পাহাড়ের বনজ সম্পদ উজাড় করছেন। শত শত রোহিঙ্গা দীর্ঘদিন ধরে প্রতিদিন কয়েক লাখ টাকার বনজ সম্পদ কেটে নিচ্ছে। বিষয়টি জানলেও বন বিভাগ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত বৃহস্পতিবার বিকেলে বৃক্ষপ্রেমী ও পরিবেশবান্ধব গোষ্ঠীর এক প্রতিবাদ সভায় এসব অভিযোগ করা হয়। হাইদগাঁও উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বনজ সম্পদ উজাড় বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিআঞ্চলিক সম্মেলনডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক সম্মেলন গত শুক্রবার নোয়াখালী মেডিকেল ট্রেনিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম। স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি নূরুল আলম। বক্তব্য দেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন সামছুল আশরাফ খান, এম এ নোমান, বেলাল উদ্দিন প্রমুখ। নোয়াখালী অফিস