একনজরে
কাবাডি মেলা‘সব ভালো তার, স্বাস্থ্য ভালো যার’ স্লোগান নিয়ে গত শনিবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ‘মিজান কাবাডি মেলা’। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) মেলার আয়োজন করে। সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিইওএলের বিপণন ব্যবস্থাপক ফারিয়া ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা উপস্থিত ছিলেন। মেলায় মধুপুর, ঘাটাইল, ভূয়াপুর, কালিহাতী, বাসাইল ও টাঙ্গাইল সদর উপজেলার কাবাডি দল অংশ নেয়। ঘাটাইল উপজেলা দল ভূয়াপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঘাটাইল দলের মো. ইউনুস। টাঙ্গাইল অফিসনয়া কমিটিবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গতকাল রোববার গঠন করা হয়েছে। এতে বদরুল হাসান সভাপতি এবং তাওহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অন্য সদস্যরা হচ্ছেন সহসভাপতি তুষার মজুমদার, সহসাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. শাহীন আলম, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রকাশনা সম্পাদক সিরাজুস সালেকিন। এছাড়া কার্যনির্বাহী ও সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন নয়জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইভ টিজিং প্রতিরোধে সভামৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে গতকাল রোববার ইভ টিজিং প্রতিরোধে একটি সচেতনতামূলক সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুক আহমদ খান। এতে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার, প্রভাষক এম এ হাসান, মোশাররফ হোসেন, মুহিবুর রহমান প্রমুখ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উত্ত্যক্তকারী বখাটেদের সম্পর্কে তথ্য দিলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিবিচার দাবিযুদ্ধাপরাধীদের বিচার ও ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় উদীচী শিল্পী গোষ্ঠী মানববন্ধন-সমাবেশ করেছে। শনিবার দুপুর ১২টার দিকে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়। পরে সেখানে উদীচী শৈলকুপা শাখার সভাপতি রণভী শেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রহমত আলী, ঝিনাইদহ জেলা সিপিবির সম্পাদক স্বপন বাগচী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, বাসদ নেতা আসাদুজ্জামান আসাদ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহফুলবাড়ীতে মতবিনিময়দেশের সম্পদ যাঁরা বিদেশিদের হাতে তুলে দিতে চান, বাংলার মাটিতে তাঁদের একদিন বিচার করতে হবে। শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী রাবিয়া কমিউনিটি সেন্টারে ‘ফুলবাড়ীর কয়লা সম্পদ ও জনতার ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এ কথা বলেন। সংগঠনের উপজেলা কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহীন হোসেনসহ জেলার ও স্থানীয় নেতারা। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি