একনজরে
ইভ টিজিং ঠেকাতে ইভ টিজিং ও বাল্যবিয়ে ঠেকাতে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রশিক্ষিত মহিলা স্কোয়াড মাদারীপুরের শিবচরে কাজ শুরু করেছে। এ উপলক্ষে রোববার দুপুরে শিবচর পৌরসভার শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ইভ টিজিং ও বাল্যবিয়ে রোধ করতে মতবিনিময় সভায় মিলিত হন মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজউদ্দীন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনো বখাটে উত্ত্যক্ত করলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য ছাত্রীদের পরামর্শ দেন পুলিশ সুপার। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিবিতর্ক প্রতিযোগিতা‘এসো দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ জুলাই শুরু হচ্ছে আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১০। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটরস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করছে। বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও দেশে প্রথমবারের মতো ‘ডিবেটরস হ্যান্ট-২০১০’ অনুষ্ঠিত হবে। অংশ নেওয়া বিতার্কিকদের জন্য কর্মশালা উন্মুক্ত থাকবে। অন্য কেউ এ কর্মশালায় অংশ নিতে চাইলে নিবন্ধন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিতারে জড়িয়েরংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদের সামনে কাজীপাড়া বিএম কলেজ ও আনজিরন নেছা প্রযুক্তি কলেজের নতুন ভবন নির্মাণকাজ চলছে। রোববার বিকেলে দৌলতপুর গ্রামের কাল্টা মিয়ার পাঁচ বছরের ছেলে ছাব্বির নির্মাণাধীন ভবনের পাম্পের কাছে টিউবওয়েল চাপতে গিয়ে পড়ে যায়। এতে পাম্পে সঙ্গে সংযোগ থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিমানববন্ধন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রী হলের নাম বেগম রোকেয়ার নামে করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা মানববন্ধন করেছেন। ক্যাম্পাস সূত্র জানায়, নতুন ছাত্রী হলের সামনের রাস্তায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রক্টর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে একটি প্রতিনিধি দল প্রক্টর আবু হাদী নূর আলী খানের সঙ্গে দেখা করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিজাল উদ্ধারসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধানকুনিয়া, ধারাম ও টগার হাওরে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ মণ অবৈধ কারেন্ট ও মশারি জাল উদ্ধার করেছেন। উপজেলা মৎস কার্যালয়ের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিঞা। পরে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা আবুল কাসেম, থানার উপপরিদর্শক শহীদ মিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি