একনজরে
চার লাখ টাকার গাছসিলেটের গোয়াইনঘাট উপজেলার বল্লা গ্রামের এক সংখ্যালঘু পরিবারের প্রায় চার লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান, ইনতিয়াজ, মোস্তাক ও কবির নামের চার ভাই গত সোমবার সকালে একই গ্রামের বাবুল রামদাসের ৬০-৭০টি মূল্যবান গাছ কেটে নেয়। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিক খান জানান, করাতকল থেকে বেশ কিছু কাঠ উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিলাশ উদ্ধারময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের কাছে পাকা সড়কের ওপর থেকে গতকাল বুধবার সকালে এমদাদুল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার বিল খেরুয়া গ্রামে। তিনি কয়েক দিন আগে দেওয়ানগঞ্জ বাজারের কাছে চর মহেশকুড়া গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) রামপদ মণ্ডল জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিভিত্তিপ্রস্তর স্থাপনসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তের কাছে বাগলী নদীর ওপর দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি ৬৩ মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ সময় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিমৎস্য শিকার টাঙ্গাইল জেলার সদর লেকে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে মৎস্য শিকার প্রতিযোগিতা। টাঙ্গাইল সৌখিন মৎস্য শিকারী সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিকেলে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। সমিতি জানিয়েছে, প্রতিযোগিতায় ১৫০টি টিকেট ছাড়া হচ্ছে। প্রতিটি টিকেটের দাম ১২ হাজার টাকা। প্রথম পুরস্কার দুই লাখ টাকার প্রাইজবন্ড। টাঙ্গাইল অফিসবৃক্ষমেলা শেষ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ কার্যালয় আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা গতকাল বুধবার শেষ হয়েছে। বিকেল তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জলিল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কৃষি কর্মকর্তা অজিত কান্তি ধর, নার্সারি মালিক সমিতির সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি