একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মারকলিপিহাওর উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয় মৌলভীবাজারে স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে কৃষক সমিতি মৌলভীবাজার জেলা শাখা। জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, দেশের অন্যতম হাওর হাকালুকির বড় অংশ মৌলভীবাজারে পড়েছে। এ ছাড়া জেলায় কাওয়াদীঘি ও হাইল হাওর নামের দুটি হাওরসহ বেশ কয়েকটি নদী আছে। তাই হাওর উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয় মৌলভীবাজারে স্থাপন করা হলে কার্যক্রম পরিচালনায় অনেক সুবিধা হবে। মৌলভীবাজার প্রতিনিধিপিটুনিতে নিহতসিলেটের জকিগঞ্জে শবে বরাতের শিরনির চাল উত্তোলন নিয়ে ঝগড়ায় একপক্ষের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঈমান আলী (৪৫) রাঢ় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে মসজিদের সামনে শবে বরাতের শিরনির চাল উত্তোলন করা নিয়ে ঈমান আলীর সঙ্গে কিছু লোকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঈমান আলীকে ওই লোকেরা পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাঁর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট লাথিতে মৃত্যুরংপুরের পীরগাছায় দাদির লাথির আঘাতে ১০ মাসের নাতির মৃত্যু ঘটেছে। উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম গ্রামের আনিসুল হকের সঙ্গে একই উপজেলার পার্শ্ববর্তী রহমতচর গ্রামের আইরিন বেগমের বিয়ে হয় দুই বছর আগে। বিয়ের পর থেকে শাশুড়ি আছিয়া বেগম আইরিন বেগমকে কারণে-অকারণে নির্যাতন করতেন। গত বুধবার সকালে আছিয়া বেগম মারধর শুরু করেন আইরিনকে। এ সময় আইরিনের কোলে থাকা ১০ মাসের শিশু ওয়ায়েছ কুরুনি দাদির লাথির আঘাতে মৃত্যুবরণ করে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিকবর থেকে অস্ত্রর‌্যাব-৮ বরিশালের একদল সদস্য গত মঙ্গলবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রাম থেকে ডাকাত সরদার জাহাঙ্গীরকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রামের একটি কবর থেকে সাত রাউন্ড গুলিসহ একটি রিভলবার, দেশে তৈরি একটি কাটা রাইফেল, একটি এলজি, একটি চাকু ও চাইনিজ কুঠার উদ্ধার করা হয়। জাহাঙ্গীরকে বুধবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, জাহাঙ্গীর কারাভোগ শেষে গত ফেব্রুয়ারিতে ছাড়া পায়। পিরোজপুর প্রতিনিধি পিটুনিতে নিহতসিলেটের জকিগঞ্জে শবে বরাতের শিরনির চাল উত্তোলন নিয়ে ঝগড়ায় একপক্ষের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঈমান আলী (৪৫) রাঢ় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে মসজিদের সামনে শবে বরাতের শিরনির চাল উত্তোলন করা নিয়ে ঈমান আলীর সঙ্গে কিছু লোকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঈমান আলীকে ওই লোকেরা পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাঁর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট