একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অনুষ্ঠানচিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, ছড়ালেখা প্রতিযোগিতা, কম্পিউটার কুইজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল চারুকলা গতকাল শুক্রবার দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অমৃত লাল দের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত কলেজে সকালে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় আবৃত্তি, নৃত্য, সংগীত ও ছড়ালেখা প্রতিযোগিতা। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন। বরিশাল অফিসমাছ নিধননাটোরের লালপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার পুকুরের মালিক এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের জিল্লুর রহমানের ইটভাটাসংলগ্ন তিন বিঘার পুকুরে বিষ প্রয়োগ করে দুষ্কৃতকারীরা। এতে শুক্রবার সকালে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লালপুর (নাটোর) প্রতিনিধিদাবি পূরণপটুয়াখালীর কলাপাড়া উপজেলার মত্স্য বন্দর আলীপুর ও মহীপুরের জেলে এবং ব্যবসায়ীদের বিদ্যুতের দাবি পূরণ হয়েছে। মত্স্য সম্পদ আহরণ ও সংরক্ষণের স্বার্থে চার মাসের জন্য (জুলাই-অক্টোবর) ওই এলাকায় অতিরিক্ত তিন মেগাওয়াট বিদ্যুত্ দেওয়া হবে। গত ২৫ জুলাই থেকে তা কার্যকর হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ দাস জানান, মত্স্যজীবীদের দাবি যৌক্তিক ছিল। কেন্দ্রীয় পাওয়ার গ্রিড থেকে তিন মেগাওয়াট বিদ্যুত্ সরাসরি কলাপাড়ার গ্রিডে দেওয়া হচ্ছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি