একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল শনিবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন করেছে স্থানীয় আবৃত্তি সংগঠন শৈলী। এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কবি আবু মকসুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি আবু রেজা সিদ্দিকী প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধিত্রাণের পোশাকসিলেটের বালাগঞ্জে ত্রাণ হিসেবে বরাদ্দ করা পোশাক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের ছাত্রীদের মাঝে বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের নবাগত ও কৃতী ছাত্রীদের গতকালের সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ৭০ জন দরিদ্র ছাত্রীর হাতে পোশাক তুলে দেন সাংসদ। এভাবে বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার ছয়টি কলেজের ছাত্রীদের হাতে পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে পোশাক। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিলাশ উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার একটি সেতুর পাশ থেকে গতকাল শনিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ওই ব্যক্তির পকেটে সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র পাওয়া গেছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিবাঘের আক্রমণেপূর্ব সুন্দরবনের জোংড়া নামক স্থানে গাছ কাটার সময় গত বৃহস্পতিবার বাঘের আক্রমণে সফিকুল সরদার নামে এক বাওয়ালি নিহত হয়েছেন। বাগেরহাটের মংলার গাববুনিয়া এলাকার সফিকুল সরদার বৃহস্পতিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া চরের খালসংলগ্ন বনে গাছ কাটছিলেন। এ সময় একটি বাঘ তাঁর ওপর আক্রমণ করে টেনেহিঁচড়ে তাঁকে বনের গহীনে নিয়ে যায়। পরে তাঁর সঙ্গীয় বাওয়ালিরা আশপাশের লোকজনের সহায়তায় তল্লাশি চালিয়ে সন্ধ্যায় সফিকুলের মৃতদেহ উদ্ধার করেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধিবিষাক্ত হলুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালি পাবলিক হল মাঠে গত শুক্রবার সন্ধ্যায় বিষাক্ত রং মেশানো ১২ মণ হলুদ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী। ইউএনও জানান, হলুদ ব্যবসায়ী মো. সেলিম শুক্রবার সন্ধ্যায় ইছাখালি পাবলিক হল মাঠে হলুদের সঙ্গে আম হলুদ ও বিষাক্ত রং মিশিয়ে বিক্রির জন্য বস্তাবন্দী করছিলেন। তাঁকে আটক করা সম্ভব হয়নি। এলাকাবাসী জানান, সেলিমসহ কয়েকজন ব্যবসায়ী ভেজাল হলুদ বাজারজাত করছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি