একনজরে
সনদ বিতরণজাতীয় সংগীত শুদ্ধ করে জানা ও গাওয়ার প্রশিক্ষণ শেষে যশোরের কেশবপুরে গত শনিবার সনদ বিতরণ করা হয়েছে। ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫৫ জন শিক্ষার্থীকে গত তিন মাস ধরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিশু একাডেমীর সহযোগিতায় এই প্রশিক্ষণ দেওয়া হয়। আবু শারাফ সাদেক মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদা সুলতানা। প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক নুরুল অমিন। কেশবপুর (যশোর) প্রতিনিধি ইয়াবাসহ আটকটেকনাফ থেকে কক্সবাজার আনার পথে এক হাজার ২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি বাসে (চট্টমেট্রো-জ-১১-০১১২) তল্লাশি চালিয়ে হেলাল উদ্দিন, আবদুল্লাহ ও সৈয়দ আলম নামের ওই তিনজন যাত্রীর কাছ থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিডিআরের নায়েক সুবেদার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারইভ টিজিংবিরোধী সভাচাঁদপুরের শাহরাস্তিতে ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। গত শনিবার উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে শাহরাস্তি থানার উদ্যোগে এ সভা হয়। সভায় বক্তব্য দেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দীন চৌধুরী। সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রছাত্রীদের ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার শপথ করান। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি