একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের উত্তম দাস (১৮) হত্যা মামলার আন্যতম আসামি একই গ্রামের মো. আউশ মিয়া খাদেমকে (৩০) সরাইল থানার পুলিশ গত রোববার দিবাগত রাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দর্বৃত্তরা উত্তম দাসকে গত বছরের ৩০ ডিসেম্বর ডেকে নিয়ে হত্যা করে তিতাস নদীর পাশে লাশ ফেলে রাখে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপিস্তল উদ্ধারময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাইজপাড়া গ্রামের মাইজপাড়া বিল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইউসুফ আলী নামের এক জেলের জালে গুলিসহ ওই পিস্তলটি উঠে আসে। পরে তিনি গুলিসহ পিস্তলটি পুলিশের কাছে হস্তান্তর করেন। হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে জানান, গুলিসহ পিস্তলটি থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা হবে। ময়মনসিংহ অফিসবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুযশোরের মনিরামপুরে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলফিকার আলী (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার চালকিডাঙ্গা গ্রামের ছবেদ আলীর ছেলে জুলফিকার সকাল সাতটার দিকে বাড়ির পাশে একটি গভীর নলকূপে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই দিন মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারী গ্রামে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃণাল বালা (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে রাজৈর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মাদারীপুর ও মনিরামপুর (যশোর) প্রতিনিধিত্রাণের দাবিতেপঞ্চগড় সদর উপজেলার তিন শতাধিক দুস্থ নারী ত্রাণের দাবিতে গত রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। পরে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের আহ্বানে তাঁর সম্মেলনকক্ষে দুস্থ নারীদের উপস্থিতিতে এক সভায় বক্তব্য দেন এ টি এম সারোয়ার, মনিরা পারভীন, আব্বাস আলী, আবদুুল কাদের, আজাহার আলী প্রমুখ। শেষে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা করার নির্দেশ দেন। এই তালিকা অনুযায়ী প্রত্যেক দুস্থ নারীকে ১০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দেন তিনি। পঞ্চগড় প্রতিনিধিপুলিশে সোপর্দকুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের রিকশাচালক শাহজাহান তাঁর একমাত্র ছেলে রবিউল্লাহকে (২২) পুলিশে সোপর্দ করেছেন। গত রোববার সকালে দেবীদ্বার থানার ওসি জাহেদুল ইসলামের হাতে রবিউল্লাহকে তুলে দেন শাহজাহান। এ সময় তিনি মাদকাসক্ত ছেলের অধঃপতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়েন রবিউল্লাহ। অতিষ্ঠ হয়ে শাহজাহান এর আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি