একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন কর্মসূচি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদ এ কর্মসূচি হাতে নেয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি আবু রেজা সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুর রব, কলেজ সংসদের সভাপতি রিপন শীল প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে। মৌলভীবাজার প্রতিনিধিপদযাত্রা, পুণ্যস্নানবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম অনুষ্ঠান নগ্ন পদযাত্রা, পুণ্যস্নান ও শিবের মাথায় পানি ঢালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেবতা শিবের ২০তম মহাপুণ্যস্নান উপলক্ষে আলমডাঙ্গা মহাপুণ্যস্নান উদ্যাপন কমিটি গত সোমবার এই উৎসবের আয়োজন করে। দেশ-বিদেশের শত শত পুণ্যার্থী নারী-পুরুষ এ উৎসবে অংশ নেন। উদ্যাপন কমিটির সভাপতি গিরিধারী লাল মোদীর নেতৃত্বে সকালবেলায় আলমডাঙ্গা শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির থেকে পুণ্যার্থীরা নগ্ন পদযাত্রায় অংশ নেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিশোভাযাত্রা-মানববন্ধনঠাকুরগাঁও শহরে সম্প্রতি স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় বখাটেদের আড্ডা ও ইভ টিজিং আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বখাটেদের উৎপাতে অনেক অভিভাবক তাঁদের মেয়েদের স্কুল থেকে ফিরিয়ে আনছেন। এ পরিস্থিতিতে বখাটেদের প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত সোমবার সকালে জাতীয় মহিলা পরিষদ ঠাকুরগাঁও শহরে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মনোয়ারা চৌধুরী, দ্রোপদী দেবী আগরওয়ালা প্রমুখ। ঠাকুরগাঁও প্রতিনিধি