একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির দাবিমৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ছাত্রদলের নেতা স্বাগত কিশোর দাস চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়। ২৯ মে মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় শিবিরের দায়ের করা একটি মামলায় ওয়ার্ড কাউন্সিলরকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজার প্রতিনিধিডিজিটাল বনাম অ্যানালগকিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নূরুজ্জামান বলেছেন, তথ্যপ্রযুক্তির এ যুগে যাঁরা কম্পিউটার চালনায় পারদর্শী নন, তাঁরা অ্যানালগ মানুষ। যাঁরা কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে পারদর্শী, তাঁরা হলেন ডিজিটাল মানুষ। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এই আয়োজন করে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিথানাহাজতেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর গ্রামের সাইদুল (২৮) নামের এক ব্যক্তিকে নিজ গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, তিনি একজন দুর্ধর্ষ ডাকাতসরদার। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে ১৫টি ডাকাতির মামলা রয়েছে। তাঁকে থানাহাজতে রাখা হয়েছে। আজ শুক্রবার তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিহাত-পায়ের রগপটুয়াখালীর বাউফল শহরের গার্লস স্কুল সড়কের বটতলার কাছে আরমান খান বাপ্পী (৩০) নামের এক যুবকের দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার সকালে এ ঘটনার পর বাপ্পীকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাপ্পী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আউয়াল খানের ছেলে। আউয়াল খান জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। পটুয়াখালী অফিসবাজারে অগ্নিকাণ্ডপাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকানসহ চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিকেরা দাবি করেছেন। আগুনে পুড়ে আহত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। সকাল ১০টার দিকে কাশীনাথপুর বাজারে আনোয়ার হোসেনের মেসার্স রিয়াদ অ্যান্ড ব্রাদার্স নামের জ্বালানি তেলের দোকানে হঠাৎ করেই আগুন লেগে যায়। দোকানে থাকা আগুন দ্রুত পাশের তিনটি গোখাদ্যের দোকানে ছড়িয়ে পড়ে। বেড়া (পাবনা) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কাচির দীঘিরপাড়ে বজ্রপাতে মো. জুয়েল (২০) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জুয়েল নেত্রকোনা সদর উপজেলার উল্লাটি গ্রামের সেকান্দর আলীর ছেলে। চাচাতো ভাই রোজ আলীসহ বুধবার আধুরপাড়া গ্রামের রুস্তম আলীর জমিতে চাষাবাদের কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন জুয়েল। পথে কাচির দীঘিরপাড়ে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিপরিমাণ বাড়ছে৩৩ রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় দিন দিন মাদকদ্রব্য আটকের পরিমাণ বেড়েই চলছে। চাহিদা থাকায় কুমিল্লা অঞ্চলে মাদকদ্রব্য প্রচুর পরিমাণে ঢুকছে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিন আহমেদ জানান, ২০০৮ সালে ৬৯ কোটি ৯৭ লাখ ৯৬ হাজার ৪১২ টাকার, ২০০৯ সালে ১২৮ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৭৭২ টাকার এবং চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৯৬ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ টাকার মাদকদ্রব্য আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা