একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কর্মকর্তা গ্রেপ্তারভর্তুকির সারে ভেজাল মেশানোর ঘটনায় রাজশাহীর বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল করিম বক্সের প্রতারণা মামলায় গত বৃহস্পতিবার ভোরে নগরের উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত কাল রোববার শুনানির দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠান। কৃষি কর্মকর্তার আত্মীয়দের দাবি, তাঁকে সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিওয়াচ টাওয়ারকুমিল্লার চৌদ্দগ্রামের শিবের বাজার সীমান্ত ফাঁড়ি এলাকার চকলক্ষ্মীপুর গ্রামে গত বৃহস্পতিবার ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিন বিডিআরের একটি আধুনিক ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। এ উপলক্ষে চকলক্ষ্মীপুর ঈদগাহে আয়োজিত অনুষ্ঠানে মেজর রুপায়ণ, আবদুল বারিক, নুরুল আমিন, গোলাম মোস্তফা, সুবেদার আবদুল জলিল ও নায়েব সুবেদার আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। লে. কর্নেল ফখরুদ্দিন স্থানীয় চকলক্ষ্মীপুর মসজিদের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিশ্রমিক নিহতনীলফামারীর সৈয়দপুরে একটি উডবোর্ড তৈরির কারখানায় মেশিনে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শ্রমিক পূর্ণচন্দ্র (২২)। সৈয়দপুর শহরে বাইপাস সড়কের ওয়াপদা মোড় এলাকায় আহমেদ উডে কাজ করার সময় মেশিনে জড়িয়ে আহত হন পূর্ণচন্দ্র। প্রথমে তাঁকে সৈয়দপুর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ ঘণ্টা পর মারা যান তিনি। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিমিনি ম্যারাথন‘সুস্থ দেহ, সুন্দর মন—নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ থাকুন’ এ শ্লোগানে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শরীরচর্চাকারীদের সংগঠন ‘আমরা সবুজ’ সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। সেখান থেকে দুই শতাধিক প্রতিযোগী বিভিন্ন সড়কে আট কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় একই স্থানে ফিরে আসেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জমেছোবাঘ আটকসিলেটের বিশ্বনাথ উপজেলার নাচুনী গ্রামে ধানখেতে পেতে রাখা একটি খাঁচায় গত বৃহস্পতিবার বিকেলে একটি মেছোবাঘ আটকা পড়ে। বাঘটিকে গতকাল শুক্রবার বিকেলে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা প্রথম আলোকে বলেন, বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হলে তাঁরা এসে বাঘটি নিয়ে যান। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি