একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরিজনদের মানববন্ধনসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঝাড়ুদার-ক্লিনার পদে অহরিজনকে নিয়োগের প্রতিবাদে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকালে শহরের পুরোনো স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে হরিজন ঐক্যপরিষদ মিছিল বের করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন ষষ্টি চরণ, বিপ্লব কুমার, নাদিম সরকার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জওরসহজরত শাহ ছৈয়দ আহম্মদ গেছু দরজা (র.) ওরফে হজরত শাহ পীর কল্লাহ্ শহীদ (র.)-এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরস মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামে আগামীকাল ১০ আগস্ট শুরু হবে। ১৪ আগস্ট শনিবার রাত ১২টায় মাজার শরিফে বিশেষ মোনাজাত হবে। ওরসে উপস্থিত থাকার জন্য ভক্ত ও ধর্মপ্রাণ ব্যক্তিদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি