একনজরে
পক্ষীশালার উদ্বোধনচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিচিন্তাপুর গ্রামের সেগুনবাগিচা এলাকায় গত শনিবার বিকেলে শেখ রাসেল পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, সামাজিক বনায়নে দরিদ্রদের অংশীদারি নিশ্চিত করা হলে পরিবেশ রক্ষায় কাউকে চিন্তা করতে হবে না। সামাজিক বনায়ন বাড়লে দারিদ্র্য হ্রাস পাবে। বন থেকে তখন একটি গাছও কাটা যাবে না। অংশীদারেরাই বনের গাছ পাহারা দিয়ে রাখবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিকৃতী সংবর্ধনা করপোরেশন এলাকায় এবারের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে বরণ করেছে বরিশাল সিটি করপোরেশন। গত রোববার বেলা ১১টায় নগরের বান্দ রোডের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মেয়র শওকত হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নুরুন্নবী তালুকদার, জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান ও বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব হাওলাদার, বরিশাল বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুর রহমান প্রমুখ। বরিশাল অফিসগণপিটুনিতে নিহতছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকায়। পুলিশ জানায়, রোববার সকাল সাতটার দিকে উপজেলার বড় দারোগারহাট ফরহাদপুর গ্রামের মোস্তফার বাড়ির আঙিনায় মো. নুরুছাফারের তিন বছরের ছেলে শহিদুল ইসলাম খেলা করছিল। হঠাৎ এক ব্যক্তি ছেলেটিকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা ছেলেধরা সন্দেহে ওই লোককে আটক করে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ৩৩ বছর কারাদণ্ডস্ত্রীকে হত্যা ও নিজে আত্মহত্যার চেষ্টার দায়ে নাটোরের দায়রা জজ আদালত গত রোববার আবুল হোসেন মোল্লা নামের এক ব্যক্তিকে ৩৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। লালপুর উপজেলার কাশেমপুর গ্রামের আবুল হোসেন মোল্লা ২০০৪ সালের ১ এপ্রিল স্ত্রী ছায়েদা খাতুনকে কুপিয়ে হত্যা করেন। একই সময় বিষপান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। নাটোর প্রতিনিধি