একনজরে
চৌদ্দগ্রামে ‘ডিগবাজি’কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা গত সোমবার বিকেলে স্কুলমাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে এয়াকুব মজুমদারের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ৩০ জন নেতা-কর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।চালকদের প্রশিক্ষণসিরাজগঞ্জে শহরের রিকশা ও ভ্যানচালকদের ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি এবং গবেষণামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে শহরের মাসুমপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন মো. আবদুল মজিদ। মেহেরুন নেছার সহযোগিতায় দেশমাতৃকা জনকল্যাণ সংস্থার সাতজন কর্মী এক মাস ধরে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছেন। এ পর্যন্ত ৭৫ জন চালককে অবৈতনিক প্রশিক্ষণ দিয়ে তাঁদের কর্মজীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।জমি হস্তান্তরময়ূর নদের পারে খুলনাবাসীর বহু কাঙ্ক্ষিত লিনিয়ার পার্ক নির্মাণকল্পে অধিগ্রহণ করা ১৪ একর জমি খুলনা সিটি করপোরেশনের অনুকূলে হস্তান্তরিত হয়েছে। গত সোমবার খুলনার জেলা প্রশাসন এই জমি হস্তান্তর করে। জমির সীমানা নির্ধারণ শেষে করপোরেশনের পক্ষে প্যানেল মেয়র-১ আজমল আহমেদ জমির দখল বুঝে নেন। তিনি বলেন, ময়ূর নদের তীরে একটি পার্ক নির্মাণ খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সৌন্দর্যপিপাসু মানুষের জন্য পার্কটি বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত করা হবে। খুলনা অফিস।গ্রেপ্তার ১র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গত সোমবার রাত দেড়টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উড়িয়াল গ্রামে। র্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার করা ব্যক্তি সেনাবাহিনীর সাবেক সদস্য। বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে তিনি চাকরিচ্যুত হন। তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিচিকিৎসাসেবাসড়ক দুর্ঘটনায় নিহত মেডিকেল কলেজ ছাত্রী নাবিলা তাহসিন সরকারের স্মরণে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জিল্লুর রহমান মহিলা কলেজ প্রাঙ্গণে বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল সহস্রাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেন ও ওষুধ সরবরাহ করেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব’ এই আয়োজন করে। নাবিলা গত ১৭ জুন নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিজস্ব প্রতিবেদ, ভৈরবকমিটি গঠনময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সপ্তদশ কাউন্সিলের নতুন কমিটি গত সোমবার গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ২০১০ সালের জন্য ছাত্রফ্রন্টের ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সেঁজুতি চৌধুরী সভাপতি ও কিশোর আহমেদ সাধারণ সম্পাদক, রিপন প্রসাদ সাহা সহসভাপতি, বিল্পব চৌধুরী সহসম্পাদক, প্রদীপ হাজং সাংগঠনিক সম্পাদক, রফিকুজ্জামান ফরিদ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি