একনজরে
দ্বিতীয় সম্মেলননবগঠিত রংপুর বিভাগের আটটি জেলার জেলা প্রশাসকদের দ্বিতীয় সম্মেলন গত মঙ্গলবার দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী সম্মেলনে আট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজস্ব আদায়ের অবস্থা ছাড়াও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের শুরুতে বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ বলেন, বিভাগ গঠনের উদ্দেশ্যই হলো এসব জেলার সার্বিক উন্নয়ন। দিনাজপুর অফিস এক ঘণ্টা!জয়পুরহাটের কালাই সদর এলাকায় সারা রাতে মাত্র এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দিনে-রাতে লাগাতার তিন ঘণ্টার লোডশেডিংয়ের পর বিদ্যুৎ মিলছে মাত্র এক ঘণ্টা। সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয় ঘণ্টাখানেক। এরপর চলে একটানা সারা রাত লোডশেডিং। মাঝে রাত ১২টা থেকে একটা পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবি, বগুড়া গ্রিড থেকে চাহিদানুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিস্মরণসভাগাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলামের স্মরণে গত মঙ্গলবার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের নেতা ফরহাদ আব্দুল্লাহ হারুন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুমঙ্গলবার কুমিল্লার বরুড়ায় উপজেলার শাকপুর গ্রামের আমির হোসেনের দুই বছরের মেয়ে আয়শা বাড়ির পাশের ডোবায় ডুবে মারা যায়। একই দিনে দেওড়া গ্রামের মনির হোসেনের তিন বছরের মেয়ে জেনিয়া আক্তার বাড়ির পাশের খালে ডুবে মারা যায়। এর আগে সোমবার কাসেড্ডা গ্রামের জামাল হোসেনের মেয়ে শারমিন ও জাপুয়া গ্রামের আনোয়ার হোসেনের দেড় বছরের ছেলে তানভির আহমদ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি