একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জারিকারকের কারাদণ্ডগাইবান্ধা মুখ্য বিচারিক হাকিম আদালতের জারিকারক মাহিনুল ইসলামকে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে একটি মামলার বাদীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে হাকিম মো. জালাল উদ্দিন গত মঙ্গলবার এই রায় দেন। সদর উপজেলার রিফায়েতপুর গ্রামের জিল্লুর রহমানের কাছ থেকে ঘুষ চাওয়ার বিষয়টি আইনজীবী খন্দকার মঞ্জুরুল করিম মঙ্গলবার মামলার নির্ধারিত দিনে মুখ্য বিচারিক হাকিমের কাছে ঘটনাটি উপস্থাপন করেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে মাহিনুলের বিরুদ্ধে এই রায় দেন আদালত। গাইবান্ধা প্রতিনিধিনির্দিষ্ট স্ট্যান্ড দাবিঅবৈধ বাস-টেম্পো বন্ধ ও নির্দিষ্ট স্ট্যান্ডের দাবিতে গত বুধবার দুপুরে পাবনায় সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ও চালকেরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক এ এফ এম মঞ্জুর কাদির স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্ব্বাস দেন। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বেশকিছু অবৈধ ও পরিবেশ দূষণকারী বাস-টেম্পো ও ইঞ্জিনচালিত নছিমন-করিমন পাবনা শহরের যানজটসহ নানা সমস্যা সৃষ্টি করে আসছে। পাবনা অফিসপোনা লুটলক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ চত্বরে গত বুধবার দুপুরে মত্স্যচাষিদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণ করার সময় বিভিন্ন প্রজাতির মাছের পোনা লুট হয়েছে। স্থানীয় উচ্ছৃঙ্খল কিছু লোক ওই মাছের পোনা লুট করে। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. শওকত কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুনর্বাসন প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি ও ইউএনও মো. দৌলতুজ্জামান খান জানান, বিষয়টি তাঁকে কেউ জানায়নি। তিনি খোঁজ নিয়ে দেখবেন। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি