একনজরে
মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার সকালে খুলনায় মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরের পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে বারোটা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সভাপতিমন্ডলির সদস্য হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা সদর থানার সভাপতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক আল মোমেন প্রমুখ। খুলনা অফিসবাজারে ধর্মঘট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্তৃক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে সিলেটের বালাগঞ্জে ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার সকাল থেকে বালাগঞ্জ বাজারের সবজি ও ফল ব্যবসায়ীরা এ ধর্মঘট শুরু করেন। বাজারের বিভিন্ন স্থানে ব্যানার এবং প্লেকার্ড টানিয়ে ওসিকে প্রত্যাহার ও তাঁর বিচার দাবি করেছেন ব্যবসায়ীরা। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে না পেরে ফিরে গেছেন অনেক ক্রেতা। বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিন্যায্যমূল্যের দোকানগাইবান্ধা শহরের ডিবি রোডের নবারুন বাণিজ্য সংস্থা ও মেসার্স হাজী মোজাম্মেল হক নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ন্যায্যমূল্যের দোকান চালু হয়েছে। এসব দোকানে প্রতি কেজি চিনি ৪৬ টাকা, ছোলা ৩৮, মসুর ডাল ৮৫, খেসারি ডাল ৩৬, খোলা সয়াবিন ৭৪, বোতলজাত প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম দোকান দুটির উদ্বোধন করেন। রমজান উপলক্ষে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি এই উদ্যোগ নেয়। গাইবান্ধা প্রতিনিধি