একনজরে
অ্যাডভোকেসি ওয়ার্কশপআইন পেশার মানোন্নয়নসহ এ পেশার সার্বিক দিক নিয়ে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এক অ্যাডভোকেসি ওয়ার্কশপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনির্ভাসিটি ল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এম আনিসুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে আইন পেশার মানোন্নয়ন ও এ পেশার সার্বিক দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অধিবেশন পরিচালনা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিভুয়া মেজরগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার টুঙ্গিপাড়ায় হেলিপ্যাড এলাকায় নাজমূল হাসান ফুয়াদ (৩১) নামের এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মেজর পরিচয় দেন। এ সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাঁকে আটক করে। ওই ভুয়া মেজরের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামে। গোপালগঞ্জ প্রতিনিধিসেতুর উদ্বোধননড়াইলের লোহাগড়া বাজারসংলগ্ন নবগঙ্গা নদীর ওপর নির্মিত লে. মতিউর রহমান সেতু গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ এস কে আবু বাকের সেতুটির উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গাউস, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান, ইউএনও অরুণ কুমার মণ্ডল, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি