একনজরে
বাস চলাচল বন্ধশরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর জেলা সদরের বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সংঘর্ষের পর সন্ধ্যায় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে শহরে মিছিল করেন। কলেজের শিক্ষার্থীরাও গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রতিবাদ মিছিল করে। শিক্ষার্থী সোহাগ জানান, কলেজে ঢুকে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টিকারীদের শাস্তির দাবি করছি। শ্রমিকনেতা ফারুক বেপারী জানান, যত দিন ছাত্রদের বিচার করা না হবে তত দিন সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। শরীয়তপুর প্রতিনিধি ধর্মঘট প্রত্যাহারমজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে বগুড়া দর্জি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার থেকে তারা কাজে যোগ দিয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে দর্জি শ্রমিক ও মালিকদের ফলপ্রসূ আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত ২১ জুলাই থেকে দর্জি শ্রমিক ইউনিয়ন ধর্মঘট শুরু করে। এই ধর্মঘট নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনো সমঝোতায় আসতে পারেনি। পরে গত শুক্রবার সর্বশেষ বৈঠক হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াআ.লীগ নেতা নিহতমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপির সদস্য মোশাহিদ আলী (৪৭) নিহত হয়েছেন। গত শনিবার বিকেল পাঁচটায় শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে আসার সময় মোটরসাইকেলের ব্রেক ফেল করে রেলিংবিহীন বেইলি সেতুর নিচে পড়ে যান। পথচারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি