একনজরে
যুবক খুনশেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামে গত রোববার রাতে শহীদুল ইসলাম নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, একই পাত্রীকে বিয়ে করতে চাওয়ায় একই গ্রামের মোক্তার হোসেন (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে শহীদুলের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে রোববার রাত নয়টার দিকে মোক্তার তাঁর সহযোগীদের নিয়ে গ্রামের একটি চায়ের দোকানে শহীদুলকে ঘেরাও করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহীদুল মারা যান। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিএকজন গ্রেপ্তারফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ছোট ভাই হাবিবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মাদকাসক্ত মনির এবং তাঁর সহযোগী রবি ঘোষের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত হাবিবের বাবা আবু কাজী গত রোববার রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি করেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক জানান, আসামি রবি ঘোষকে রোববার রাতে কুশুমদি গ্রামে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল সাতটার দিকে আলফাডাঙ্গা সদরের কুশুমদি গ্রামের মাদকাসক্ত মনির তাঁর ছোট ভাই হাবিবকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ফরিদপুর অফিসরিকশাচালক খুনখাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড সড়কের পাশে ধানখেত থেকে গতকাল সোমবার সকাল সাতটার দিকে সিকান্দার (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সিকান্দার কলেজগেট এলাকায় থাকতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। খাগড়াছড়ি প্রতিনিধিঅটোরিকশা উদ্ধারসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরের গোপরেখী গ্রামের অটোরিকশাচালক রবিউলকে হত্যা করে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি পুলিশ গত শনিবার সন্ধ্যায় পাবনার আতাইকুলা উপজেলীর গাংগুহাটি গ্রামের আবুল কাশেম মোল্লার বাড়ি থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতাইকুলা থানার পুলিশ আমিরুল ইসলাম (২৫) ও আলামিন (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার মাঝাইল এলাকায় রবিউলকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ