একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল উদ্ধারমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাশুরগাঁও ফেরিঘাট ব্রিজের কাছে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৭৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) গত সোমবার রাতে এ অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তিকে আটক করে র‌্যাব। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন—মো. শাহনুর (৩৮), মো. রমি ওরফে রনি (২৫) ও মো. ইউসুফ খন্দকার (৩৫)। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধিজেলহাজতেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও ফকিরচালা এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ, এক কেজি গাঁজা ও ১১ বোতল ফেনসিডিলসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ফকিরচালা এলাকার শ্রীমন্ত বর্মণ (৩৬) ও অক্ষয় বর্মণ (৩৫)। সফিপুর এলাকার আবদুল হামিদ (৩৫) ও সুুমন মিয়া (২৫)। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তাঁদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিধর্মঘট প্রত্যাহারজেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সমঝোতা বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, প্রশাসন তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঘুষিতে নিহতলক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সমাসপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে নিহত হয়েছেন মোবারক উল্যা ভূঁইয়া (৭০)। সকাল ১০টায় সমাসপুর গ্রামে ধানখেতে মাছ ধরার জন্য জাল ফেলাকে কেন্দ্র করে একই গ্রামের আবদুস সহিদের সঙ্গে মোবারক উল্যাহ ভূঁইয়ার কথাকাটাকাটির এক পর্যায়ে সহিদের ঘুষিতে মোবারক উল্যাহ ভূঁইয়া ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান আহমেদ লক্ষ্মীপুর মডেল থানায় মামলা করেছেন। লক্ষ্মীপুর প্রতিনিধিভেজাল সার জব্দগোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তারা অভিযান চালিয়ে গত সোমবার দুপুরে উপজেলার বংশীপুর বাজারের কৃষি বিতান নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৪৩৮ বস্তা ভেজাল সার আটক করেছে। এ সময় ভেজাল সার বিক্রির অভিযোগে দোকানের মালিক মাহাবুর রহমান ও সহোদর মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরালী বিশ্বাস উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকৃতী সংবর্ধনাউচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করায় হেয়াকো বনানী ডিগ্রি কলেজের ১২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়ন। রামগড় বিডিআর জোন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ রাইফেলের অধিনায়ক লে. কর্নেল মো. গাফফার। তিনি প্রত্যেককে নগদ এক হাজার টাকা ও একটি করে ইংরেজি অভিধান উপহার দেন। কলেজ মিলনায়তনে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুজিবুল হক চৌধুরী। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি