একনজরে
জেলে নিহতসুন্দরবনে বাঘের আক্রমণে শরিফুল ইসলাম (২৮) নামের এক জেলে নিহত হয়েছেন। তিনি উপজেলার গাবুরা গ্রামের মাসুদ আলীর ছেলে। বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা রেঞ্চের সুন্দরবনের কালির খাল নামক স্থানে শরিফুল কাঁকড়া ধরার সময় একটি বাঘ থাবা দিয়ে ধরে তাঁকে গভীর জঙ্গলে নিয়ে যায়। এলাকাবাসী ও বন বিভাগের লোকজন দুপুর ১২টার দিকে সুন্দরবনের গহিন থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআগ্নেয়াস্ত্রসহ আটকঝিনাইদহে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিটুল কাজী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। র্যাব-৬ ঝিনাইদহের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আলভী ফেরদৗস খান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে চরপাড়া সেতুর কাছ থেকে বিটুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহছিনতাই, পরে উদ্ধার চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী মসুর ডালবোঝাই একটি ট্রাক মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে পৌঁছালে ছিনতাইকারীরা ট্রাকটির গতিরোধ করে। তাঁরা ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চান্দিনার গোমতা এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ কাঞ্চন শেখ (২৬) নামের এক ছিনতাইকারীসহ ট্রাকটি আটক করে। দাউদকান্দির ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি