একনজরে
পেশকার গ্রেপ্তারঝালকাঠি জেলা জজ আদালতের অফিস সহকারী (পেশকার) আবুল হোসেন খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় গত বুধবার তাঁকে পূর্ব চাঁদকাঠির সরকারি বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রমেশ চন্দ্র শওজাল গত ২৫ জুলাই তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন। গত মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক আবু জাফর মো. নোমান আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঝালকাঠি প্রতিনিধিজিওসির মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন। গত বুধবার দীঘিনালা সেনা জোন সদরে আয়োজিত সভায় জিওসি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি বিনষ্ট ও সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের কারণে পাহাড়ে বড় ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করতে ভয় পান। যেকোনো মূল্যে এদের দমন করতে হবে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি