একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ নিধনবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুলে আছলাম উদ্দিনের পুকুরে ১৭ আগস্ট রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে। তিনি উপজেলার কামারগ্রামের আবদুল গফুর মোল্লার ছেলে। এ ব্যাপারে আছলাম উদ্দিন থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন সরকারি বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। পাহারাদারের মাধ্যমে ঘটনাটি জেনে পুকুরে গিয়ে দেখি, সব মাছ মরে ভেসে উঠেছে।’ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিআরোগ্য কামনাফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এক যুক্ত বিবৃতিতে ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের বর্তমান সভাপতি, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর শাখার সাবেক সভাপতি মুহম্মদ আজিজুল হক খানের আরোগ্য কামনা করেছেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিত্সাধীন আছেন। ফরিদপুর অফিসসন্ত্রাসী হামলাকুষ্টিয়ায় চাঁদার দাবিতে আওয়ামী লীগের এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনায় রেজাউল হক ও শেখ টিপু সুলতান নামের আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনসংলগ্ন জোনাকী বীজভান্ডারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। রেজাউল হক কুষ্টিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখ টিপু সুলতান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক। কুষ্টিয়া অফিসব্যবসায়ী নিখোঁজকুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে নিখোঁজ হয়েছেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ীর ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের গরু-ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৮)। দীর্ঘ দিন ধরে তিনি ভারতীয় গরু-ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। এক ভারতীয় ব্যবসায়ী মুঠোফোনে ডেকে নেওয়ার পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তাঁর ছোট ভাই সাহাদুল ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আবদুল মোনায়েম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম