একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দির পরিদর্শনঢাকায় নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার কান্তা প্রসাদ মুন্সি গত শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের প্রাচীন নিদর্শন বদেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ চমত্কার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু-মুসলমানেরা ঈদ-পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে উল্লসিত হয়ে অংশ নেয়। এর আগে বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন কান্তা প্রসাদকে অভ্যর্থনা জানান। এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিচার জেলে সীমান্তে পতাকা বৈঠকের পর দুটি মাছ ধরার নৌকাসহ বাংলাদেশি চার জেলেকে বিডিআরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার বিকেলে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের ইছামতী নদীর কালিন্দীতে বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়। জেলেরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের রুহুল আমিন কারিকর, ইকবাল হোসেন, আবদুল্লাহ খাঁ ও ফিরোজ গাজী। সাতক্ষীরা ৭ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক সুবেদার ইউনুস আলী ঘটনা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা একযোগে চালুব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিট দিয়ে একযোগে বিদ্যুৎ উত্পাদন হয় গত শুক্রবার। এতে কেন্দ্রের গড় উত্পাদন বেড়েছে। কেন্দ্রটি থেকে বর্তমানে ৫৯৭ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন হচ্ছে। কেন্দ্রের কারিগরি বিভাগ থেকে জানানো হয়েছে, ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির প্রতিটি ইউনিটের নির্দিষ্ট মেয়াদ অনেক আগেই পার হয়ে গেছে। এ কারণে আটটি ইউনিটের কোনোটি দিয়েই পূর্ণমাত্রায় উত্পাদন করা সম্ভব হয় না। নিজস্ব প্রতিবেদক, ভৈরবদুই পক্ষের সংঘর্ষ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দি গ্রামে বাড়ির সীমানা বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় রেনু মিয়া ও সিরাজুল ইসলাম পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আছেন সিরাজুল ইসলাম, রেনু মিয়া, বিপ্লব, শাখাওয়াত, নাসির, পারভেজ, নাজমা ও সুমি। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিডাকাতি ঢাকার কেরানীগঞ্জের রোহিত ইউনিয়নের দুটি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, রামেরকান্দা গ্রামে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক ও পূর্ব ধর্মশুর গ্রামে মুরগি ব্যবসায়ী আবদুল হকের বাড়িতে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি