একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ হাতবোমা পাবনার সাঁথিয়া উপজেলার পিরিহাটি গ্রাম থেকে গতকাল রোববার ১৫টি হাতবোমাসহ পাঁচ কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে লাল টেপ, টিনের কৌটা, স্বর্ণকারদের কাজে ব্যবহূত সোহাগা, জালে ব্যবহূত লোহার কাঠি ও বৈদ্যুতিক তার। থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনা আফিস সমাবেশবিদ্যুতের দাবিতে গতকাল রোববার মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়ক এলাকায় গ্রাহকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সড়কের শাহ মোস্তফা কলেজের ফটকের সামনে আবদুল খালিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অনু মিয়া, নিরঞ্জন পাল প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম চৌধুরী জানান, বিদ্যুৎ লাইনে কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। মৌলভীবাজার প্রতিনিধিরগ কর্তনব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পলাশ (২২) নামে এক বখাটেকে পিটিয়ে ও কুপিয়ে হাতের রগ কেটে দেওয়া হয়েছে। গ্রামবাসী জানান, উপজেলার নিজসরাইল গ্রামের পলাশ পাঁচ-ছয় মাস ধরে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে উক্ত্যক্ত করছিল। গতকাল রোববার পলাশ ওই ছাত্রীর বাড়ির সামনে উচ্ছৃঙ্খলভাবে ঘোরাঘুরি করেন। এ সময় ওই ছাত্রীর স্বজনেরা তাঁকে ধরে পিটিয়ে ও কুপিয়ে হাতের রগ কেটে দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুঝিনাইদহের তিন উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের আক্কাছ আলী (২৮), কালীগঞ্জের কবরস্থানপাড়ার রবিউল ইসলামের ছেলে তবিবুর রহমান (৪) ও কোটচাঁদপুরের ফুলবাড়ী গ্রামের অশোক দাস (২২)। গত শনিবার বেলা ১১টায় আক্কাছ আলী উঠানে পড়ে থাকা ছেঁড়া তার সরানোর চেষ্টা করলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। শুক্রবার রাত আটটায় খেলার সময় মাল্টিপ্লাগে হাত লেগে তবিবুর রহমান মারা যায়। একই দিন সন্ধ্যায় অশোক দাস টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহএসিড-সন্ত্রাস প্রতিরোধে...এসিড-সন্ত্রাসের পর নির্যাতিতদের সহায়তা প্রদানের চেয়ে কীভাবে এসিড নিক্ষেপের মতো ঘটনা প্রতিরাধ করা যায়, সে ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এসিড-সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিকভাবে বয়কট করতে হবে। এসিড-সন্ত্রাস প্রতিরোধে সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব মতামত ব্যক্ত করেন। বেসরকারি সংস্থা এসিড সারভাইভরস ফাউন্ডেশন ও অগ্রগতির যৌথ আয়োজনে গতকাল রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরালাঠির আঘাতে মৃত্যু!পাবনার সাঁথিয়া উপজেলার পাইকরহাট গ্রামে শনিবার রাতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই নূরুল ইসলাম (৩০) বাঁশ দিয়ে ছোট ভাই নূর আলমের (২৬) মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী বড় ছেলেকে আসামি করে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাঁথিয়া থানার ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড় ভাই পলাতক রয়েছেন। পাবনা অফিস