একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর বাজারে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে আ. রহমান (২২) নামের এক যুবককে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আ. ওয়াদুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার এ জরিমানা করেন। এ ছাড়া আদালত পাঁচটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করেন ও ২০টি দোকানকে সতর্ক করে দেন। ময়মনসিংহ অফিসপদত্যাগময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনির পদত্যাগ করেছেন। ২১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেছেন, ব্যক্তিগত কারণে মনিরুজ্জামান পদত্যাগ করেছেন। এতে সংগঠনের কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না। ময়মনসিংহ অফিসঅস্ত্র, জাল টাকা উদ্ধার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বর্ডার চেকপোস্ট (বিওপি) থেকে ৬০০ গজ দূরে বিরাহিমপুর এলাকা থেকে একটি ভারতীয় এফডিডিএল গান, চার রাউন্ড কার্তুজ ও ৭৩ হাজার ৬০০ টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করেছে বিডিআর। গত রোববার রাত সোয়া ১০টায় কুমিল্লার ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। বিডিআর সূত্র জানায়, বিডিআরের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ওই অস্ত্র ও টাকা ফেলে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা কুকুরের কামড়ে আহতলক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে গতকাল সোমবার পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানা যায়, সকালে পৌর এলাকার শমসেরাবাদ, হ্যাপি সিনেমা হল সড়ক, গোহাটা সড়ক, রামগতি বাসস্ট্যান্ড এলাকা ও আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে কয়েকটি পাগলা কুকুর অন্তত ১৭ জনকে কামড়ায়। তাদের মধ্যে চান মিয়া, আবু মিয়া, মনির, প্রান্তি মজুমদার, আবদুর রহিম, কালা মিয়া, সুমাইয়া, পপি, জিশান ও রেহানাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধিছেলেধরা আতঙ্কদুই দিন ধরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন লোকজনকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে গতকাল সোমবার ১১টি ইউনিয়নে মাইকিং করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী জানান, এসব নেহায়েত গুজব। জনগণ যাতে আতঙ্কিত না হয় সে জন্য মাইকিং করা হচ্ছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিকর্মবিরতির ডাক ২৮ আগস্টের মধ্যে তিন দফা দাবি মেনে নেওয়া না হলে ২৯ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। ২০ আগস্ট ‘দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দফা দাবির মধ্যে রয়েছে, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় বন্ধ করা, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের অনির্বাচিত সভাপতি আব্বাস ও সাধারণ সম্পাদক আতিককে বহিষ্কার করে অবিলম্বে নির্বাচিত কমিটি গঠন করা এবং কাওড়াকান্দি ঘাট থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস ও মিনি ট্রাকে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধ করা। ফরিদপুর অফিস