একনজরে
পুলিশের তদন্ত শুরুপানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিবের (পিএস) নাম ভাঙিয়ে বরগুনার নলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিনটি পরিত্যক্ত ভবন ভেঙে মালামাল লোপাটের বিষয়ে গত রোববার সকালে পাউবোর বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আ. মন্নান বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার প্রথম আলোয় ‘পাউবোর তিনটি ভবন লুট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ অভিযোগ দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক আকবর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনাতিনজনের যাবজ্জীবনএক শিশুকে কুপিয়ে হত্যা করার দায়ে পিতা-পুত্রসহ একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরিফউদ্দিন আজাদ গত সোমবার এই রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার গোয়ালপোঁতা গ্রামের শামছুর রহমান সরদার, তাঁর ছেলে আলাউদ্দিন সরদার ও ভাই কওছার আলী সরদার। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপাহাড় কাটার দায়েপাহাড় কাটার দায়ে চট্টগ্রামে এক ভবনমালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় গত সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ ছাড়া ওই মালিককে পাহাড় কেটে ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মুনীর চৌধুরী বলেন, ভবনের মালিক নুরুন্নবী ভূঁইয়া খুলশী এলাকায় ৪০ ফুট উচ্চতার পাহাড়ের পাদদেশের অংশবিশেষ কেটে একতলা পাকা ভবন নির্মাণ করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামজরিমানাগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের পাঁচটি রেস্তোরাঁ ও একটি মিষ্টির দোকানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ অভিযানের সময় বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার, ইমা হোটেলকে ২০ হাজার, সুপার স্টার হোটেলকে ২০ হাজার, রবিন সুইটসকে ২০ হাজার, ভাই ভাই হোটেলকে ১০ হাজার ও ভিআইপি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিচোরাই কাঠ জব্দমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল-নূরজাহান চা-বাগান এলাকা দিয়ে পাচারকালে গত সোমবার সন্ধ্যায় ৫০ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় দুটি মোটরসাইকেলও আটক করা হয়। রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, আটক করা কাঠের দাম প্রায় ৫০ হাজার টাকা। কাঠগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ছনখলা এলাকা থেকে কাটা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি