একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ১৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার উপজেলার মেঘনা নদীতীরবর্তী লালপুরটেক থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য নয় লাখ টাকা। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবমতবিনিময়সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকেরা সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সবার সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক আজিজ আহমদ সেলিম, আল-আজাদ, রেজওয়ান আহমদ, মুকিত রহমানী, শাহ দিদার আলম নবেল, ওয়েছ খছরু প্রমুখ। সিলেট প্রতিনিধিঅগ্নিকাণ্ড সিলেট নগরের লালদীঘি হকার্স মার্কেটে গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৮টি কাপড়ের দোকান। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনীর সদস্যরা। আগুনে মার্কেটের মাহাদী ফ্যাশন কর্নার, ছালেহা ফ্যাশন, আজিজ ক্লথ স্টোর, আক্কেল হাজী শাড়িঘর, সোনা মিয়া শাড়িবিতান, সাথী ফ্যাশন, সালমা ফ্যাশন, আমীন ফ্যাশন, সুমাইয়া ফ্যাশনসহ ১৮টি দোকান পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সিলেট দমকল বাহিনীর সহকারী পরিচালক পরিমল কুণ্ডু সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিলেট প্রতিনিধিডিজেল পাচার ময়মনসিংহ শহরের বলাশপুর মরাখলায় গত মঙ্গলবার গভীররাতে ট্রেনের ইঞ্জিন থেকে ৭৫০ লিটার ডিজেল পাচারের সময় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। পৌর সদরের আকুয়া এলাকার তারা মিয়ার ছেলে আলমগীর দীর্ঘদিন রেলের কর্মচারীদের সহযোগিতায় ইঞ্জিনের তেল চুরি করে আসছে বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মঙ্গলবার রাতের ঘটনার কথা শুনেছি। র‌্যাব আমাদের কাছে এখনো আলমগীরকে হস্তান্তর করেনি। ময়মনসিংহ অফিসডুমুরিয়ায় মতবিনিময়বিদ্যুতের সাশ্রয় ও অপচয় রোধসংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশ লোকপ্রশাসন কেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মসিউর রহমান। বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কায়সারুল ইসলাম, জেলা প্রশাসক জামসের আহম্মেদ খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিমায়ের মৃত্যুলক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে গত মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন রহিমা আক্তার (২৫)। একই ঘটনায় তাঁর মেয়ে পপি আক্তার (৭) আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুমচর আলিয়া মাদ্রাসাসংলগ্ন শহীদ মাস্টারের বাড়িতে কাজ করার সময় পপি আক্তার খোলা তারে জড়িয়ে পড়ে চিৎকার দেয়। এ সময় রহিমা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। লক্ষ্মীপুর প্রতিনিধিরাখিবন্ধন উৎসব‘ওপারে স্বপ্নের বাংলাদেশ, এপারে আমার সোনার ভারতবর্ষ’ স্লোগান নিয়ে উদ্যাপিত হলো রাখিবন্ধন উৎসব। এই দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় জড়ো হয়েছিল দুই বাংলার সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ কর্মকর্তাসহ দুই শতাধিক মানুষ। গত মঙ্গলবার সকালে হিলি সীমান্তের শূন্যরেখার পাকুড়গাছের তলে এ উৎসব হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ভাষা ও সংস্কৃতি সংগঠন এ উৎসবের আয়োজন করে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিরেজিস্ট্রার পদেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অধ্যাপক রফিকুল ইসলাম মাহমুদকে সরিয়ে কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান বলরাম রায়কে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রফিকুল ইসলাম মাহমুদ নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। রফিকুল ইসলাম মাহমুদ জিয়া পরিষদের সঙ্গে জড়িত ও বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দলের তিনি ২ নম্বর সদস্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রদবদলের সত্যতা নিশ্চিত করেছে। দিনাজপুর অফিস