একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নছিমন নিষিদ্ধচট্টগ্রাম-কক্সবাজার সড়কে নছিমন, করিমন, ভটভটি, অটোরিকশা ও ট্রাক্টরের ইঞ্জিনে চালিত অনুমোদনহীন গাড়ির চলাচল নিষিদ্ধ করেছে হাইওয়ে পুলিশ। গত বুধবার সকালে পটিয়া কলেজ বাজারে হাইওয়ে পুলিশ মাইকিং করে এ ঘোষণা দেয়। হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিজান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাইকিং করা হয়েছে। গত এক সপ্তাহে ৬০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিচাল ও টাকা বরাদ্দবগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন হাজার ৭৫০টি পরিবারের জন্য ৭৫ টন খয়রাতি চাল ও তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বর্ষা মৗসুমে যমুনা নদীতে ভয়াবহ ভাঙনে ধুনট ও সারিয়াকান্দি উপজেলার অনেক বসতবাড়ি বিলীন হয়েছে। ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল হক জানান, আগামী সপ্তাহে চাল ও টাকা বিতরণ করা হবে। ধুনট (বগুড়া) প্রতিনিধিতারা তিন বোনপটুয়াখালীর বাউফল উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের তিন বোনকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় স্থানীয় বখাটেরা উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি বখাটের অভিভাবকদের জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে তাদের নানাভাবে হুমকি দেয়। এ ঘটনার প্রতিকার চেয়ে বড় বোন বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বাউফল থানার ওসি শীলমণি চাকমা বলেন, বখাটে ও তাদের অভিভাবকেরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করেছে। পটুয়াখালী অফিস২৬ পদ খালিচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ৮৫টি পদের মধ্যে ২৬টি দীর্ঘদিন ধরে খালি রয়েছে। এর মধ্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি তিন বছর, সহকারী পরিবার পরিকল্পনার পদটি পাঁচ বছর ধরে শূন্য। এ অবস্থায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাঁদপুর অঞ্চলের উপপরিচালক দীপক কান্তি মজুমদার জানান, শূন্য পদে লোক নিয়োগের জন্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি