একনজরে
বখাটেপনার সাজাফরিদপুর শহরের তিতুমীর বাজারে (নিউমার্কেট) মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ১১ বখাটেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সাজা হিসেবে একেকজনকে তিনটি করে গাছ লাগাতে হবে। গাছগুলো নিজ বাড়ি ও আশপাশের এলাকায় লাগাতে হবে। প্রতিটি গাছের গোড়ায় ফলক লাগিয়ে নিজের নাম উল্লেখ করে ‘ইভ টিজিং করার অপরাধে আমি এই গাছ রোপণ করেছি’, এমন কথা লিখে দিতে হবে। এক বছর ধরে সাইনবোর্ডটি টাঙানো থাকবে। ফরিদপুর অফিসভুয়া ‘র্যাব’ গ্রেপ্তারর্যাবের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাটোরের লালপুর থেকে গত বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রামের জিকিরুল হাকিম ওরফে টিপু (৪২) ও জাকির (৩৮)। ভেজাল ছানা তৈরি করছেন এমন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা লালপুরের বিলমাড়িয়া ঘোষপাড়া গ্রামের ব্যবসায়ী জয়কুমার ঘোষের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ১০ হাজার টাকায় রফা হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা আনতে গেলে তাঁদের আচরণে সন্দেহ হয়। পরে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধি৩৯০০ কেজি...হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকা থেকে গতকাল শুক্রবার ভোর রাতে এক ট্রাক চোরাই রাবার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত রাবারের ওজন তিন হাজার ৯০০ কেজি। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার রাবার বাগান থেকে রাবারগুলো চুরি যায়। বাগানের প্রহরীরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেলিয়াপাড়া পুলিশের সহযোগিতায় রাবারগুলো উদ্ধার করেন। এ সময় ট্রাকের চালক পালিয়ে যান। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিগণপিটুনিতে মৃত্যুযশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে গণপিটুনিতে ইকবাল হোসেন (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পরের দিন যশোর কোতোয়ালি থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ওই গ্রামের আহাদ আলী অভিযোগ করেন, ওই রাতে চার-পাঁচজন তাঁর ঘরের টিন খুলতে গেলে ইকবাল হোসেন ধরা পড়েন। বাকিরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের পিটুনিতে ইকবাল মারা যান। নিহত ইকবালের মা ওজিফা বেগমের অভিযোগ, তাঁর ছেলে ভ্যানে করে ওই বাড়ির মালামাল ও লোকজন আনা-নেওয়া করে। তাঁরা ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। যশোর অফিস