একনজরে
বর্ধিত সভাবাংলাদেশের সম্পদ রক্ষার আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বর্ধিত সভা গত শুক্রবার বিকেলে কুড়িগ্রাম সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বহুজাতিক কোম্পানির গ্রাস থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সামিউল হক, শামসুল হক খন্দকার, শেখ মোহাম্মদ শহীদুল্যাহ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামনিষিদ্ধ করার দাবিখাদ্য উৎপাদনের জন্য তামাক চাষ নিষিদ্ধ করার দাবি জানিয়ে খাগড়াছড়িতে গতকাল শনিবার সকাল ১০টায় শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তামাকবিরোধী নারী জোট। মানববন্ধনে সম্প্রতি বান্দরবান জেলা জজ আদালত ওই জেলায় তামাক চাষের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারিকে অভিনন্দন জানানো হয়। জনস্বার্থে সারা দেশে একইভাবে তামাক চাষ বন্ধের জন্য সরকারি নির্দেশনার দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা প্রমুখ। খাগড়াছড়ি প্রতিনিধিবখাটে গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল-কলেজে পড়ুয়া মেয়েদের নগ্ন ছবি তুলে ইভ টিজিং করার অপরাধে জামাল মিয়া (৩৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। গতকাল শনিবার সকালে পানিয়ারূপ এলাকার রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় তাঁর কাছ থেকে এক মেয়ের নগ্ন ছবিও উদ্ধার করে। জামাল মিয়া কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের বাসিন্দা। গতকাল তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি২০০ লাইন বিকলচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের আওতায় ২০০ সংযোগ এক মাস ধরে বিকল রয়েছে। এতে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও এক্সচেঞ্জের লোকজন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সংযোগ বিকল থাকলেও বিল তাঁদের ঠিকই দিতে হচ্ছে। এ বিষয়ে এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী এ কে এম ফজলুল হক জানান, এক্সচেঞ্জের ব্যাটারিতে ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যা হয়েছে। লাইনগুলো সচল করার চেষ্টা চলছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধিডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মতিন মিয়া ও শাহিন মিয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সিলেটের নবীগঞ্জ ও ওসমানীনগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাঁদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক সিরাজুল ইসলাম অস্ত্র আইনে মামলা করেছেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি উত্ত্যক্ত করায়ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার দুই বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কাদের মিয়া (২২) ও ইকবাল মিয়া (২০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, স্কুলের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে এলাকার ছয় বখাটের দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তার ২ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাতটি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার শ্রীরামপুর গ্রামে গত বুধবার রাতে অভিযান চালিয়ে আবু জাফর (৩২) ও কাজল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিযুবক খুনসুনামগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর নাম আবদুল করিম (৩৫)। এ ঘটনায় গতকাল করিমের চাচা নোয়াব আলী ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেতে পারে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুনামগঞ্জ প্রতিনিধি