একনজরে
শত্রুতার জের!মানুষের ওপর প্রতিশোধ নিতে না পেরে তিন বছর বয়সী ২১টি মেহগনি গাছ কেটে দিয়েছে দুষ্কৃৃতকারীরা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের বাগানবাড়ি মহল্লায় দিনমজুর রিয়াজ উদ্দিনের (৫০) বাড়িতে। এ ঘটনায় রিয়াজ উদ্দিন তিনজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন মোড়ল (৫০) গাছগুলো লাগিয়েছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তাঁর (রিয়াজ) প্রতিবেশী তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফজলুর রহমান গত শনিবার সন্ধ্যার দিকে গাছগুলোর গোড়া কেটে দেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামলম পার্টির সদস্যমাইক্রোবাসে করে যাত্রী পরিবহনের নামে ছিনতাই করার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার সন্ধ্যায় পুলিশ মলম পার্টি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাঁদের কাছে থাকা ১০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোন সেট, মরিচের গুঁড়া ও মলম উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দিউরা গ্রামের জাহিদুল ইসলাম (২৩) ও বরগুনার আমতলির তাড়িকাটি গ্রামের মো. নিজাম মিয়া (৩৭)। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা শাখা নগরের শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতির দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়নের মাধ্যমে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হবে। মানববন্ধনে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি শেখ বাহারুল আলম, খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হামিদ আজগর প্রমুখ। খুলনা অফিস