একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ দিতে এসে...চাঁদপুরের কচুয়া উপজেলার তেঘুরিয়া গ্রামের মো. মাসুদুল ইসলাম চাকরি পেতে সিভিল সার্জন মো. শাহনেওয়াজকে ঘুষ দিতে চেয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেল তিনটায় মাসুদুল সিভিল সার্জনের কক্ষে ঢুকে একটি খামে নগদ ৫০ হাজার টাকা দিয়ে চলে যান। পরে বিষয়টি আঁচ করতে পেরে সিভিল সার্জন মাসুদুলকে ডেকে এনে পুলিশে সোপর্দ করেন। তিনি নিজে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মাসুদুল পিয়ন পদে আবেদন করেছিলেন। চাঁদপুর প্রতিনিধি।ডাকাত নিহতনরসিংদীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। গত রোববার দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে গতকাল সোমবার বিকেল পর্যন্ত নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের ব্যবহূত একটি ছোরা উদ্ধার করেছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব লাশ উদ্ধারযশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত (২০) তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টায় অভয়নগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই যুবতীর গলায় একটি লাল ওড়না পেঁচানো ছিল এবং পা সালোয়ার দিয়ে বাঁধা ছিল। মেয়েটিকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভয়নগর (যশোর) প্রতিনিধি।কাঠ জব্দমৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি থেকে ১১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গত রোববার বন বিভাগের বিশেষ টহল দল কাঠগুলো জব্দ করে। বনদস্যুরা এসব কাঠ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে কেটে পাচার করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন আইনে একটি মামলা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।ইন্টারনেট চালুপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এ অনুষদটি বরিশালের বাবুগঞ্জে অবস্থিত। এ অনুষদের কেন্দ্রীয় গ্রন্থাগারে রোববার বিকেল চারটায় এ সেবা চালু করা হয়। উপাচার্য অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষদের কোর্স সমন্বয়কারী আবদুল মতিন সভাপতিত্ব করেন। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।