একনজরে
দুজনের যাবজ্জীবনভারতীয় ওষুধ বহনের দায়ে গত সোমবার রাজবাড়ীর ২ নম্বর বিশেষ আদালত দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ২০০৮ সালের ১৬ নভেম্বর র্যাব-৮ ফরিদপুরের একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা উপজেলার তক্তিপুর বাসস্ট্যান্ডে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ভারতীয় ইনজেকশন ও ওষুধ উদ্ধার করে। এ ঘটনায় নারায়ণগঞ্জের লিটন ও মেহেরপুরের নজরুল ইসলামকে গ্রেপ্তার করে মামলা করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবন্ধ ঘোষণাময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এস এম হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ক্রার্যক্রম চালু করা হবে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।আটক ২পাচারকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সেগুন কাঠবোঝাই একটি ট্রাক জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। আটক ব্যক্তিরা হলেন রফিক উদ্দিন (৩৫) ও সাদ উদ্দিন (৪০)। তাঁদের বাড়ি যথাক্রমে বড়লেখার আদিত্যের মহাল ও গাজিটেকা গ্রামে। গত সোমবার দিবাগত রাতে বড়লেখা-বিয়ানীবাজার সড়কের চান্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বড়লেখা থানায় একটি মামলা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঅবৈধ সংযোগআদালতের নির্দেশ মোতাবেক বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওজোপাডিকো গত সোমবার থেকে চুয়াডাঙ্গায় অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করেছে। চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে একটি টাস্কফোর্স এই অভিযান চালাচ্ছে। সোমবার অভিযানকালে আটজন গ্রাহকের একটি করে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় তাঁদের জরিমানা করা না হলেও প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিব্যাংকের ভেতরেঝিনাইদহের কালীগঞ্জে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে গত সোমবার সকালে ২৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। উপজেলার বলরামপুর গ্রামের গোলাম নবীর স্ত্রী ডিনা পারভীন ৩০ হাজার টাকা তুলে গণনার সময় এক ছিনতাইকারী ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, মহিলার সঙ্গে ওই লোকটি কথা বলছিল, এটা তাঁরা দেখেছেন। কিন্তু সে টাকা ছিনতাই করে নিয়ে গেছে—এটা বুঝতে পেরেছেন চলে যাওয়ার পর। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ