একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ফুল মিয়াকে গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গনি বলেন, ১৯৯৭ সালে সিলেট কোতোয়ালি থানায় ফুল মিয়ার বিরুদ্ধে প্রতারণা মামলা হলে তিনি পালিয়ে সৌদি আরব যান। গত মঙ্গলবার তিনি দেশে ফেরেন। গতকাল তাঁকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিএকজনের মৃত্যুমৌলভীবাজারের রাজনগর উপজেলার কান্দিরগাঁও গ্রামের আহত শেফু মিয়া (২৮) গতকাল বুধবার মারা গেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার উপজেলার কাওয়াদীঘি হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে শেফু মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধিঅনুমতি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের ঐতিহ্যবাহী প্রাতবাজারের টিনশেড ঘরটি গতকাল বুধবার ভেঙে নিয়ে গেছে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে টিনশেড ঘরটি ভাঙতে নিষেধ করা হলেও তিনি তা মানেননি। আবদুল জব্বার বলেন, ‘উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুরের নির্দেশে সংস্কারের জন্য বাজারের টিনশেড ঘরটি ভেঙেছি।’ সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি১৪৪ ধারা জারিকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি কলেজ মাঠে গতকাল বুধবার একই সময়ে উপজেলা বিএনপি ও শ্রমিক লীগ ইফতার পার্টির ঘোষণা দেয়। এ কারণে উপজেলা প্রশাসন বুধবার দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর ভোর পাঁচটা পর্যন্ত ওই স্থানে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ও সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. আয়ুব ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিমায়ের মামলায় চুয়াডাঙ্গায় মায়ের দায়ের করা চুরির মামলায় নাসির উদ্দিন (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় গত মঙ্গলবার সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার আক্কাস আলীর পরিবার মাদকাসক্ত বড় ছেলে নাসির উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ। সম্প্রতি নাসিরের মা শাহারবানু চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ছেলের নামে চুরির মামলা করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি