একনজরে
লাশ উত্তোলনঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকার রসুলপুর কবরস্থান থেকে দাফনের সাত মাস ১০ দিন পর ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার পানজিন (২০) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে ওঠানো করা হয়েছে। পানজিনের বাবা জুলহাস মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের উপস্থিতিতে লাশটি ওঠানো হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পানজিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বাবার অভিযোগ, পানজিনকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিপোনা অবমুক্তসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই নদী গ্রুপ জলমহাল ও উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরে ৩৪৫ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মত্স্য কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিঞা, মত্স্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিগ্রেপ্তার ৩মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চোরাই কম্পিউটারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুড়ী উপজেলার ভুকতেরা থেকে হানিফুল ইসলাম এবং কুলাউড়া উপজেলার বাদে মনসুর এলাকা থেকে মো. ময়নুল হক ও মো. ছাদেককে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার মডেল থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য জানায়। এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রতিনিধিরুয়েটের বর্ষপূর্তিবিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গত বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সপ্তম বর্ষপূর্তি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের সময় সুসজ্জিত আনসার বাহিনীর একটি দল অভিবাদন প্রদান করে। বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। এ সময় বিভিন্ন অনুষদের ডিনসহ বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমরা গরুর মাংসপাবনা পৌর এলাকার মাসুম বাজার থেকে মঙ্গলবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত মরা গরুর মাংস বিক্রি ও ক্রয়ের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছেন। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির। তিনি জানান, বাজারের একজন কসাই একটি মরা গরু কেটে বিক্রি করছে—এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফরিদা ইয়াসমিন একটি মামলা করেছেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাবনা অফিসপাতিলে হেরোইনজয়পুরহাটের আক্কেলপুরে রান্না করা ভাতের পাতিল থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গত বুধবার উপজেলার আলাদিপুর গ্রামের খোরশেদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় খোরশেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খোরশেদের বাড়িতে যায়। সংবাদ পেয়ে মাদক ব্যবসায়ী সটকে পড়ে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যের খোঁজ পায়নি। একপর্যায়ে ভাতের পাতিলের ভেতরে মিলে মাদকদ্রব্য। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিগণপিটুনিতে নিহতসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকচৌবিলা গ্রামে বুধবার রাত তিনটার দিকে চুরি করে পালানোর সময় জিল্লুর রহমান (৪২) নামের এক চোর গণপিটুনিতে নিহত হন ও অপর তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: শফিকুল ইসলাম, হাসমত আলী ও বুদ্ধু। সলঙ্গা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক আবদুল বাছেত। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি