একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায় ঘুম!ফেরির ছাদের চাপা খেয়ে গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আমজাদ হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তাঁর বাড়ি শিবালয় উপজেলার বকচর গ্রামে। জানা গেছে, শিবালয়ের বরঙ্গাইল হাট থেকে পেঁয়াজ কিনে আমজাদ হোসেন কাভার্ড ভ্যানে করে মাগুরা যাচ্ছিলেন। পথে তিনি ওই ভ্যানের ওপর ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে ভ্যানটি আমানত শাহ ফেরিতে ওঠার সময় ফেরির একতলার ছাদের সঙ্গে আমজাদ হোসেন চাপা খান। মুমূর্ষু অবস্থায় স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তিনি মারা যান। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঅবরুদ্ধগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মদনমোহন সাহাকে গত বৃহস্পতিবার তাঁর কক্ষে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শ্রমিক-কর্মচারীরা। ঈদ বোনাসের দাবিতে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে বলেন, ‘অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা বোনাসের আওতায় পড়ে না। বোনাস দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ গাইবান্ধা প্রতিনিধিনেতা গ্রেপ্তারচাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মো. মোস্তফা জালালকে (৩০) পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে। জালাল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নাসিরনগরে কর্মরত একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সপ্তাহখানেক আগে প্রাণনাশের হুমকির অভিযোগে জালালের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে জালাল ক্ষিপ্ত হয়ে ৩০ আগস্ট ওই বিক্রয় প্রতিনিধিকে শারীরিভাবে লাঞ্ছিত করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক বলেন, জালালকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তার ২গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় এসব ফেনসিডিলসহ সদর উপজেলার মাধবপুর গ্রামের মোর্শেদুর রহমান ও নাটোরের উত্তর চৌকিরপুর গ্রামের উৎপলকে গ্রেপ্তার করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।হেরোইনসহ গ্রেপ্তারজামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে গতকাল শুক্রবার হেরোইনসহ দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেবুন নেছা ও আশরাফ হোসেন। তাঁদের বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলার কর্ণপাড়ায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জামালপুর প্রতিনিধি।আহত ৩গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এস কে বি স্টিল কারখানায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে রুহুল আমীন, মো. ফারুক ও মো. হাবিব নামের তিনজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গাজীপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, কারখানার প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।গ্রেপ্তার ৮মৌলভীবাজার জেলা ছাত্রদলের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গত বৃহস্পতিবার রাতে শহরের লেক রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জাকির হোসেন, আবদুল মুহিত, শাহেদ আহমদ, জুবায়ের রহমান, লিংকন আহমদ, কামাল আহমদ, আবদুল জলিল ও মারুফ আহমদ। সদর মডেল থানার এসআই হারুনুর রশীদ বলেন, গত ২৯ মে মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।চোরাই কাঠমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের শহীদ মিয়ার বাড়ির আঙিনা থেকে প্রায় ১৫ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ দল গত বৃহস্পতিবার এসব কাঠ উদ্ধার করে। শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।