একনজরে
৩৯ বছর পর‘১৯৭১ সালের ১৫ আগস্ট সকাল ১০টায় চরমল্লিকপুর গ্রামের গোলাম রসুল মোল্লার (৭০) ইঙ্গিতে ১০-১২ জন অজ্ঞাতনামা রাজাকার আমার স্বামী মোয়াজ্জেম হোসেন মোল্লাকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাঁর লাশ দোয়ামল্লিকপুর গ্রামের চাড়ালদিঘার বিলে পাওয়া যায়।’ গত শুক্রবার লোহাগড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্বামী হত্যার বিচার দাবি করে কথাগুলো বলছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধ হাসিনা বেগম। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিপোনা অবমুক্তনোয়াখালীর বিভিন্ন সরকারি খাল ও জলাশয়ে প্রায় এক হাজার ৮০০ কেজি মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা মৎস্য বিভাগ। এর অংশ হিসেবে গত শুক্রবার সেনবাগ উপজেলা স্টেডিয়ামসংলগ্ন ফেনী-নোয়াখালী খালে পোনা অবমুক্ত করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিলকিছ তাহমিনা। নোয়াখালী অফিসতদবির এড়াতেরংপুরের বদরগঞ্জে দুর্নীতি ও তদবির এড়াতে বিশেষ ভিজিএফ কার্ড লটারির মাধ্যমে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে এই কার্ড বরাদ্দ পাওয়া গিয়েছিল। গত শুক্রবার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একযোগে ওই লটারি সম্পন্ন হয়। লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘লটারির কথা শুনে কাকডাকা ভোর থেকে শত শত দুস্থ নারী-পুরুষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে আসেন। যাঁরা লটারিতে কার্ড পেয়েছেন, তাঁরা খুশি হলেও অন্যরা হতাশ হয়ে ফিরে গেছেন।’ বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি