একনজরে
ট্রাকচালক নিহতব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড়ের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. বাবুল মিয়া (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ চালকের সহকারী জহির উদ্দিন ওরফে কালুকে (২২) আটক করেছে। জহির উদ্দিন জানান, তিনি রাত দুইটার দিকে চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। ঘণ্টাখানেক পর ফিরে দেখেন, চালক বাবুল মিয়া রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমালামাল লুটমৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের তিনটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা গত রোববার ভোরে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট ও কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, গতকাল ভোরে নৈশপ্রহরী আবদুল মন্নান ঘুম থেকে জেগে কলেজের অধ্যক্ষের কার্যালয়, প্রশাসনিক কার্যালয় ও শিক্ষক মিলনায়তনের তালা ভাঙা দেখতে পান। এসব কক্ষ থেকে দুর্বৃত্তরা তিনটি কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রপাতি লুটে নিয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিলাশ উদ্ধাররাজবাড়ী সদর থানার পুলিশ উপজেলার কাজীবাঁধা গ্রামের আখের খেত থেকে গত শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এ মান্নান জানান, স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। লাশের বাঁ কাঁধে চিকন একটি লোহাজাতীয় ধাতব পদার্থ বিদ্ধ অবস্থায় এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পর দুষ্কৃতকারীরা লাশ ফেলে রেখে যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি