একনজরে
মানববন্ধনবিদ্যুতের সুষম বণ্টন, ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার দুপুরে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অঙ্গন ও একজ এই মানববন্ধনের আয়োজন করে। দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, গোয়ালন্দ উপজেলায় প্রতিদিন কমপক্ষে আট থেকে ১০ ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়। তাঁরা অবিলম্বে বিদ্যুৎ বিতরণে বৈষম্য দূর করার দাবি জানান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপুলিশে সোপর্দচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীপুর থেকে রোববার গভীর রাতে নয় ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গোমস্তাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, রাত দুইটার দিকে লক্ষ্মীপুর গ্রামে বিয়ানা খুরশেদ পিরের সমাধিতে অবস্থানকারী লোকজনের কাছ থেকে ডাকাতেরা ১০ হাজার টাকা, পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার, বেশ কয়েকটি মোবাইল ফোনসেট লুটে নেয়। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন নয়জন ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জআসামি গ্রেপ্তার দিনাজপুরে মসজিদের নামে ওয়াকফ্ করা জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৫ আগস্ট রবিউল হত্যার ঘটনায় আরেক আসামি আবুল কালামকে (৩০) গত শুক্রবার ভোরে শহরের রেলস্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আবুল কালাম। শনিবার (গতকাল) তাঁকে দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান। দিনাজপুর অফিস