একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর, লুটনোয়াখালীর হাতিয়ায় বয়ারচরের হাতিয়া বাজারে মাছ ব্যবসায়ীদের মারধর করে লক্ষাধিক টাকা ও ফোনসেট লুট করে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে চার মাছ ব্যবসায়ীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহতেরা জানান, বেলা দুইটার দিকে হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাট থেকে গ্রামের বাড়ি ফেরার পথে হাতিয়া বাজারে আবুল কালাম ওরফে কুটি কালাম, তাছলিম ও মিজানসহ ১০-১২ জনের স্থানীয় একদল সন্ত্রাসী পথ রোধ করে তাঁদের ওপর হামলা চালায়। নোয়াখালী অফিসস্ত্রীকে হত্যা!বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিয়ান চল্লিশছত্র গ্রামের রোকেয়া বেগমের সঙ্গে চার বছর আগে একই গ্রামের মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মুক্তার যৌতুকের দাবি করেন। এ জন্য স্ত্রীর ওপর প্রায়ই তিনি নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। গত সোমবার পাশের বাড়িতে যাওয়ার ঘটনা কেন্দ্র করে মুক্তার তাঁর স্ত্রীকে বেদম মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই রোকেয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার নিহতের বোনের স্বামী মনোয়ার হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিগাছগুলো রক্ষা পেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে রক্ষা পেল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাস্তায় লাগানো ছয় বছর বয়সী ৩৩০টি নিমগাছ। সংবাদপত্রে খবর প্রকাশের পরদিনই প্রধান বন সংরক্ষকের নির্দেশে গাছ কাটার আদেশ বাতিল করা হয়েছে। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাঙ্গালীপাড়া গ্রামের রাস্তায় লাগানো নিমগাছগুলো নিলামে বিক্রি করে দিয়েছিলেন। এ ব্যাপারে তিনি সরকারি নিয়মকানুনের ধার ধারেননি। দিনাজপুর অফিসজরিমানানোংরা পরিবেশ ও ওজনে কারচুপির দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত সোমবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌর এলাকার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে আদালত নতুন বাজারের কয়েকটি রেস্তোরাঁ, মুরগির দোকান ও মাছবাজারে অভিযান চালান। এ সময় উপস্থিত থাকা বিএসটিআইয়ের পরিদর্শক কাওসার আলী উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিদপ্তর হবে সৈয়দপুরেনীলফামারীর সৈয়দপুরে নতুন বিভাগের বেশকিছু দপ্তর স্থাপন করা হবে এবং শিগগিরই বিমানবন্দরে বাণিজ্যিক ভিত্তিতে বিমান চলাচল শুরু হবে। গত সোমবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন আহমেদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম। বক্তারা সৈয়দপুরের নানা সমস্যার পাশাপাশি এখানকার শিল্প ও বাণিজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি