একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকদের বিক্ষোভকক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ গত শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রার কথা বলে কয়েক দিন ধরে টিকিট বিক্রি করছিল। শনিবার তিন শতাধিক যাত্রী সকাল থেকে টেকনাফে দমদমিয়া কেয়ারী সিন্দাবাদের ঘাটে অপেক্ষা করছিলেন। কিন্তু বেলা একটা পর্যন্ত জাহাজ না ছাড়ায় পর্যটকেরা বিক্ষোভ ও টিকেট কাউন্টারে ভাঙচুর চালান। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনুমতি না থাকায় জাহাজটিকে ঘাট ছেড়ে যেতে দেয়নি প্রশাসন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিমাছ নিধননাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। চাঁচকৈড় বাজারের আলাউদ্দিন প্রামানিক তাঁর একটি পুকুরে প্রায় দুই বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন। গত শুক্রবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলে। শনিবার সকালে মরে যাওয়া মাছ পুকুরে ভেসে ওঠে। পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের দুই ব্যক্তি এ ঘটনা ঘটাতে পারে বলে জানিয়েছেন আলাউদ্দিন প্রামানিক। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনৌকাবাইচটাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা কুমরী বিলে গতকাল সোমবার হয়েছে নৌকাবাইচ। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহযোগিতায় সিংনা সমাজকল্যাণ যুবসংঘ প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল আউয়াল। যুবসংঘের সাধারণ সম্পাদক মীর কায়ছার জানান, জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক নৌকা অংশ নেয়। পাঁচটি বিভাগে ১৫টি নৌকাকে পুরস্কার দেওয়া হয়। টাঙ্গাইল অফিস