একনজরে
ভিসির যোগদানসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. শহীদ উল্লাহ তালুকদার যোগদান করেছেন। ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সিলেট প্রতিনিধিআহত ৩০হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা-বাগানে গত সোমবার কুকুরের কামড় দেওয়াকে কেন্দ্র করে দুই দল চা-শ্রমিকের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ইউপি সদস্য বাবুল চৌহানসহ (৪০) ১২ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চা-শ্রমিক সূত্রে জানা যায়, বরুন চৌহানের একটি পোষা কুকুর আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির ছেলেকে কামড় দিলে এ নিয়ে বরুন ও আনোয়ারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিউপাধ্যক্ষ গ্রেপ্তারজঙ্গি সংগঠনের লিফলেট বিলির অভিযোগে সাতক্ষীরা ল কলেজের উপাধ্যক্ষ, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল ইসলাম খানকে ফরিদপুর সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় ফরিদপুর বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা