একনজরে
পুড়ে গেছে ৮ দোকান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা বাজারে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পাটের গুদামসহ আটটি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, মালামালসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ী সরোয়ার মিয়া জানান, তিনি রাত একটার দিকে মুক্তিযোদ্ধা ক্লাবের কাছে ইসমাইল মেম্বারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। অগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ এবং তিনটি দোকান আংশিক পুড়ে গেছে। মুকসুদপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, আগুন লাগার কোনো ক্লু পাওয়া যায়নি। গোপালগঞ্জ প্রতিনিধি ঈদ পুনর্মিলনীজয়পুরহাটের কালাই সদরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ময়েনউদ্দিন উচ্চবিদ্যালয়ে (কালাই এম ইউ উচ্চবিদ্যালয়) ঈদ পুনর্মিলনী উপলক্ষে ১২ সেপ্টেম্বর বসেছিল প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা মেতেছিলেন অন্য রকম আনন্দ-উচ্ছ্বাসে। দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়টির ’৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণা। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি