একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারর‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে মো. মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মিজানুরের বাড়ি ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকায়। র‌্যাবের ভাষ্যমতে, মিজান একজন সন্ত্রাসী। তাঁর নামে ফরিদপুর কোতোয়ালি থানায় ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামান জানান, র‌্যাব বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিজানকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করে। ফরিদপুর অফিসনতুন অধ্যক্ষকুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন মোসলেহ উদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। এর আগে তিনি কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি ওই কলেজের শিক্ষক সমিতির সভাপতি। শুভানুধ্যায়ীরা নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডুগোপী দাস তাঁকে অভিনন্দন জানান। আগের অধ্যক্ষ আতাউর রহমান একই কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা