একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুনীলফামারী সদর উপজেলার হঠাৎপাড়া গ্রামের কৃষক হাকিম উদ্দিন (৬৫) গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসা বাঁশ কাটতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। ওই লাইনটি জলঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন। নীলফামারী বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ফরহাদ হোসেন জানান, জলঢাকা বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সেখানে কাজ শুরু করেছে। নীলফামারী প্রতিনিধি।সন্ধান মেলেনিরাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর থেকে ৪ সেপ্টেম্বর যশোরের সিডল টেক্সটাইলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় পাটের মালিক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের আমান উদ্দীন হাওলাদার রাজবাড়ী সদর থানায় ৭ সেপ্টেম্বর একটি মামলা করলেও আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ওই ট্রাকে পাঁচ লাখ টাকার পাট ছিল। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।উৎসব চলছেফরিদপুর শহরের হরিসভা মন্দিরে ১৫ সেপ্টেম্বর থেকে বার্ষিক উৎসব শুরু হয়েছে। ১১ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসবের মধ্যে আছে মঙ্গলঘট স্থাপন, আরতি, তিথি পূজা, তারকব্রহ্ম নামসংকীর্তন, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা, কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলি, দধিমঙ্গল ও প্রসাদ বিতরণ। উৎসব কমিটির সদস্যসচিব শ্যামল কুমার চক্রবর্তী জানান, বিশ্বমানবতা ও সর্বজীবের কল্যাণ কামনা করে এ উৎসব শুরু হয়েছে। ফরিদপুর অফিস।