একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগ বেতনকাঠামো ঘোষণাসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। স্থানীয় কার্যালয় থেকে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি আবদুল বারেক সিকদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসানুর রহমান সেরনিয়াবাত, পরিতোষ বিশ্বাস, সফিউর রহমান, আবু বক্কর শরীফ প্রমুখ। ঝালকাঠি প্রতিনিধিঘরচাপায় মৃত্যুলক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চর রমিজ গ্রামে ভারী বর্ষণে গতকাল রোববার ভোররাতে ঘরের নিচে চাপা পড়ে তাসনুর বেগম (১৬) নামে এক কিশোরী মারা গেছে। ওই ঘটনায় তাসনুরের মা রওশন আরা বেগম (৫০) ও ছোট বোন ইয়াছনুর বেগম (১২) আহত হয়। তাসনুর ওই গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে। রামগতির ইউএনও মো. দৌলতুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিসেমিনার অনুষ্ঠিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ‘ফরেনসিক ডিএনএর ব্যবহার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। প্রাণরসায়ন বিভাগের শিক্ষক শহীদুল হকের সভাপতিত্বে বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক শরিফ আখতারুজ্জামান। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে চিকিৎসাক্ষেত্রে ডিএনএ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিচক্ষুসেবা শুরু বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে বগুড়ায় সমন্বিত চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার শহরের মাটিডালিতে অবস্থিত বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে এ চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। এ উপলক্ষে হাসপাতালে তিন দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যাঁদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তাঁদের কোনো না কোনো পর্যায়ে ডায়াবেটিক রেটিনোপ্যাথির সমস্যা দেখা দেয়। সে জন্য ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির বছরে অন্তত একবার চোখের রেটিনা পরীক্ষা করা উচিত। নিজস্ব প্রতিবেদক, বগুড়া